• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

শক্তিশালী এ ভূমিকম্প নিয়ে মিললো যে ভয়াবহ তথ্য

প্রকাশিত: ১৫:৪৬, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শক্তিশালী এ ভূমিকম্প নিয়ে মিললো যে ভয়াবহ তথ্য

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেছেন, গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প এটি। এর উত্পত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।

তিনি এই ভূমিকম্পের শক্তিমত্তা নিয়ে দিয়েছেন ভয়াবহ এক তথ্যও। তিনি বলেছেন, এক ভয়াবহ হিরোসিমা, নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিলিজ করে, আজকের ভূমিকম্প সেই মাত্রার শক্তি রিলিজ করেছে।

এদিকে, এক বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ।

ভূকম্পনের এই ঘটনায় সারাদেশে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বংশাল থানার ডিউটি অফিসার জানান, কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রয়েছে।

অপরদিকে নারায়ণঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ এর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

কলকাতা মহানগরীর পাশাপাশি এর আশপাশের এলাকার বাসিন্দারাও হালকা কম্পন অনুভব করেছেন। ফ্যান ও দেয়ালে ঝোলানো জিনিসপত্র সামান্য দুলতে দেখা গেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত