• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিনামূল্যে ইফতারি ও খাবার পেলো তিন শতাধিক অসহায় পরিবার

প্রকাশিত: ১৪:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিনামূল্যে ইফতারি ও খাবার পেলো তিন শতাধিক অসহায় পরিবার

ভোলার দৌলতখানে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ করেছে করিম-বানু ফাউন্ডেশন। রবিবার সকাল থেকে দৌলতখান মধ্যবাজারে করিম-বানু ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রি বিতরণ করেন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, করিম-বানু ফাউন্ডেশন দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ভোলার দৌলতখানে আজ তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হলো। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে তারা সেহেরী-ইফতার করতে পারে সেজন্যও আমাদের এই উদ্যোগ। 

উল্লেখ্য, 'মানবতার পাশে-মানুষের কল্যাণে' এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: