• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

এবার সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম, প্রস্তুতি শুরু

প্রকাশিত: ২১:৪০, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
এবার সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম, প্রস্তুতি শুরু

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। তবে এবার তিনি স্বতন্ত্রভাবে নয়, বরং কোনো দলের প্রতীকে নির্বাচনে লড়বেন। তিনি জানিয়েছেন, কোন দলের হয়ে তিনি লড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমকে বলেন, “আমি এবার দলীয় প্রতীক নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। স্বতন্ত্র নির্বাচনে অনেক হয়রানি সহ্য করতে হয়, তাই এবার সিদ্ধান্ত নিয়েছি কোনো দলের হয়ে লড়াই করব।”

হিরো আলম বলেন, আমি এখন তারেকের আমজনতা দলের সঙ্গে আছি। তবে মানুষ সবসময় ভালো কিছু চায়। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলছে। আলোচনা সফল হলে সবার সঙ্গে তা শেয়ার করব।

হিরো আলম বলেন, আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। যেখানে গ্রহণযোগ্যতা বেশি, সেই দিকে ফোকাস রাখব।

উল্লেখ্য, এর আগে আমজনতা দলের প্রার্থী হিসেবে তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: