• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত: ০৯:১৩, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:১৩, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত

তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরা ইবনে সিনা হাসপাতালের যেকোনো শাখায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাবেন এবং চুক্তির শর্ত অনুযায়ী আজীবন এ সুবিধা ভোগ করতে পারবেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ ও নিবন্ধনবিষয়ক সম্পাদক সাইয়েদ ইবরাহীম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ইনচার্জ  হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস নিয়াজ মাখদুম শিবলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এবং তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক আরিফ উল্লাহ।

আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ নজরুল ইসলাম, আহ্বায়ক অ্যাডভোকেট মাওলানা আবুবকর সিদ্দিক, সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওফিক আহমেদ খান, সদস্যসচিব তাওফিক আহমেদ খান, যোগাযোগবিষয়ক সম্পাদক সাদ আহমেদ মাদানী এবং আইটি ও মিডিয়াবিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং। এছাড়া নিবন্ধিত সদস্যদের মাঝে বিভিন্ন সুবিধাযুক্ত অ্যালামনাই মেম্বারশিপ কার্ড বিতরণ করা হয়। 

এ চুক্তির মাধ্যমে অ্যালামনাই সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ আর্থিক সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি অ্যাসোসিয়েশনের সদস্যকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: