নোয়াখালীতে বাংলাভিশন আয়োজিত ‘পবিত্র কুরআনের আলো’র বাছাই পর্ব শুরু
নোয়াখালীতে চলছে জনপ্রিয় স্যটেলাইট টেলিভিশন বাংলাভিশন আয়োজিত দেশের সর্ববৃহৎ কুরআনিক রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের বাছাই পর্বের অডিশন। সোমবার (২ নভেম্বর) সকাল নয়টা থেকে জেলা শহরের স্টেডিয়াম পাড়ার দারুল ঈমান মোহাম্মদীয়া মাদরাসার অডিটোরিয়ামে এই বাছাই পর্ব শুরু হয়।
বাছাই পর্বে জেলার বিভিন্ন মাদরাসার প্রায় অর্ধ শতাধিক কুরআনের হাফেজ ছাত্ররা অংশ গ্রহণ করেন।
প্রতি বছরই রমজান মাসে কুরআনিক রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’ দর্শক জনপ্রিয় টেলিভিশন বাংলাভিশনে অনুষ্ঠিত হয়। বাছাই পর্ব শেষে উত্তীর্ণরা আগামী রমজান মাসে মূল পর্বে অংশগ্রহণ করবে।
বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা হুসাইন আহমেদ।
বিভি/এসজি













মন্তব্য করুন: