• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টিপাতের আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ

প্রকাশিত: ১৭:৩৬, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টিপাতের আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ

দেশে আগামী ৫ দিন বজ্রবৃষ্টি ও দমকা হাওয়াসহ তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও, বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপ।

আবহাওয়া পূর্বাভাসের প্রথম দিন (৮ এপ্রিল, সকাল ৯টা থেকে): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন (৯ এপ্রিল): দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন (১০ এপ্রিল): ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

চতুর্থ দিন (১১ এপ্রিল): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পঞ্চম দিন (১২ এপ্রিল): সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পূর্বাভাস: পরবর্তী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত