• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত: ০৯:৫৪, ২৯ মে ২০২৬

ফন্ট সাইজ
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিলো ৮৭ শতাংশ। বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত