• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা 

প্রকাশিত: ০৯:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনও সতর্কবার্তা নেই। এ সময় কোনও সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

অন্যদিকে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ওই পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: