রাজধানীতে ‘নভেম্বর রেইন’, ভ্যাপসা গরম থেকে মিলেছে স্বস্তি
সারাদিনের গরমের পর রাজধানীতে বিকাল থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর সন্ধ্যায় শুরু হয় তুমুল বৃষ্টি ও বজ্রপাত। এতে দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর জীবনে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সঙ্গে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে ঢাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ৮ দশমিক ১ ডিগ্রি।
এর আগে সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।
বিভি/টিটি













মন্তব্য করুন: