• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

খুলনায় এবার গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা!

খুলনা ব্যুরো

প্রকাশিত: ২১:৩১, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় এবার গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা!

খুলনায় বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন শিক্ষা অফিসের এক কর্মকর্তা। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. মসিউর রহমান (৫৯)। তিনি খুলনা জেলার রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক পদে কর্মরত রয়েছেন।

মসিউর রহমান বলেন, ‘আমি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে বাইরে রাস্তায় আসার সময় গুলি এসে বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে আমি হামলাকারীদের টার্গেট ছিলাম না।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, একটি মোটরসাইকেলে করে তিনজন হেলমেট পরা ব্যক্তি এসে গুলি চালিয়ে চলে যায়। ভুক্তভোগী জানিয়েছেন, তিনি হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন না। তবে গুলি চালানো ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: