• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে পালাতে গিয়ে স্বামীর মৃত্যু!

প্রকাশিত: ২২:৩৫, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৬, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে পালাতে গিয়ে স্বামীর মৃত্যু!

প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া হতে পারে—এমন আশঙ্কায় ফ্ল্যাটের দরজা না খুলে বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করেন ৩১ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু নিচের তলায় নামতে গিয়ে পা পিছলে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারান তিনি। ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম হর্ষিত লাভানিয়া। চলতি সপ্তাহে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিয়ে করেছিলেন হর্ষিত। পারিবারিক বিরোধের জেরে গত ছয় মাস ধরে স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন তিনি। ভাড়া ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ফ্ল্যাটে এসে দরজায় কড়া নাড়েন। তবে আবার তর্কাতর্কি শুরু হতে পারে, এমন আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি। বাইরে থেকে স্ত্রী তাকে ডাকাডাকি করলেও সাড়া দেননি হর্ষিত। একপর্যায়ে দরজা খোলানোর জন্য নিরাপত্তারক্ষীদের ডাকেন তার স্ত্রী।

এ সময় বারান্দা দিয়ে নিচের তলায় নেমে পালানোর চেষ্টা করেন হর্ষিত। কিন্তু পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আবাসনের বাসিন্দারা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে ক্রমাগত বিরোধের কারণে মানসিক চাপে ছিলেন হর্ষিত। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত