• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আবারও দিল্লিতে জড়ো হওয়ার ডাক অভিজিৎ দীপকের

প্রকাশিত: ০০:৪০, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবারও দিল্লিতে জড়ো হওয়ার ডাক অভিজিৎ দীপকের

ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কারণে দলের দুই নেতা গ্রেফতারের প্রতিবাদে আবারও দিল্লিতে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হতে সমর্থক ও দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর কারণে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন অভিজিৎ। এর প্রতিবাদেই নতুন কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন অভিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে দিল্লির সেন্ট্রাল পার্কে উপস্থিত হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অভিজিৎ বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’

যারা দিল্লিতে যেতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ আয়োজনের আহ্বান জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা। জাতীয় পতাকা দেশের গৌরব এবং তা ওড়ানো কোনো অপরাধ নয়—এ বার্তা ছড়িয়ে দিতেই এ কর্মসূচির আহ্বান জানান তিনি।

গ্রেফতারের আশঙ্কা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিজিৎ। তিনি বলেন, ‘এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে। তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত