• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: চীনের প্রতিনিধি দলের সঙ্গে মীর শাহে আলমের বৈঠক

প্রকাশিত: ১৮:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: চীনের প্রতিনিধি দলের সঙ্গে মীর শাহে আলমের বৈঠক

সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনভিত্তিক প্রতিষ্ঠান Zhejiang Weiming Environmental Protection Co. Ltd (WEIMING)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল ও বাস্তবায়ন রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ব্রিফিং উপস্থাপন করা হয়। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ও WEIMING-এর প্রতিনিধি দলের সদস্যরা।

বৈঠকে Zhejiang Weiming Environmental Protection Co. Ltd-এর পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান Cheng Wuliang, সভাপতির সহকারী Wu Jian এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক Huang Weifeng উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: