পবিত্র রমজানে বাংলাভিশনে আসছে ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসর
ফাইল ছবি
বাংলাভিশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীতে। দিনব্যাপী বাছাইপর্বে জেলার ৫৪টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ৮৬ জনের মধ্য থেকে ১৭ জনকে নির্বাচিত করা হয়েছে বিভাগীয় পর্যায়ের রাউন্ডের জন্য।
জেলা শহরের স্টেডিয়ামপাড়ার দারুল ঈমান মোহাম্মাদীয়া মাদরাসায় এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম হাফেজ মুফতি ইউসুফ রহমানী।
প্রতিযোগিতার বিচারক ছিলেন হাফেজ মাওলানা হোসাইন আহমাদ। সহযোগী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ এমদাদ উল্লাহ।
বাছাইপর্ব শেষে নির্বাচিত ১৭ প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়। এর মাধ্যমে তারা প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাসে বাংলাভিশনের পর্দায় সম্প্রচারিত হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: