• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

প্রকাশিত: ০৯:১১, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩ অক্টোবর) নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর, চান্দাই ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত