ঘাঘট নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
গাইবান্ধা সদর উপজেলায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে ভায়রা ভাইসহ চারজন মিলে কাজলডোপ ঘাঘট নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনজন তীরে উঠে আসতে সক্ষম হলেও নিয়ন পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন নদীতে নেমে তিনজনকে উদ্ধার করেন, তবে নিয়নের সন্ধান পাওয়া যায়নি।
নিয়নের পরিবারের এক সদস্য জানায় চারজন একসাথে গোসল করতে নেমেছিলো। শুনলাম চারজনই ডুবে যাচ্ছে। স্থানীয়রা তিনজনকে তুলে আনলেও আমার ভাই এখনো নিখোঁজ। আমরা দ্রুত তার উদ্ধার চাই।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। নিখোঁজ যুবককে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দল আনা হচ্ছে। ডুবুরি দল পৌঁছালেই উদ্ধার অভিযান শুরু হবে।
বিভি/এআই













মন্তব্য করুন: