ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ, তিন দিন পর লাশ ভেসে উঠলো ডোবায়
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল খালেক নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের একটি ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা আব্দুল খালেকের পরিচয় শনাক্ত করেছেন।
পরিবারের দাবি, গত সোমবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ডোবায় পড়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।
বিভি/এজেড













মন্তব্য করুন: