বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, দেখে নিন বিস্তারিত
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
১. উপসহকারী কেমিস্ট — ১ জন
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
২. সিনিয়র টেকনিশিয়ান — ৯ জন
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৩. গেইট ইন্সপেক্টর — ১ জন
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৪. সুপারভাইজার — ১ জন
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৮ জন
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৬. মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট — ৪ জন
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৭. গোডাউনকিপার — ৪ জন
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৮. ড্রাইভার — ৭ জন
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৯. স্কিল্ড টেকনিশিয়ান — ৩ জন
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)
১০. টেকনিশিয়ান — ১১ জন
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড–১৮)
১১. নিরাপত্তাকর্মী — ১ জন
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)
১২. জুনিয়র টেকনিশিয়ান — ২২ জন
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)
১৩. ফায়ারম্যান — ১ জন
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)
১৪. টেকনিক্যাল হেলপার — ৫৩ জন
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
১৫. আরদালি — ৭ জন
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
১৬. নিরাপত্তা প্রহরী — ৪ জন
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
১৭. লেবার — ৩ জন
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
১৮. পরিচ্ছন্নতাকর্মী — ২ জন
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
আবেদন যেভাবে
বাংলাদেশ সমরাস্ত্র কারখানার এসব পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইট থেকে।নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
সব পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা, যা সার্ভিস চার্জসহ নির্ধারণ করা হয়েছে।
বিভি/এসজি

মন্তব্য করুন: