• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালে কতো হতে পারে স্বর্ণের দাম?

প্রকাশিত: ১৮:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২০২৭ সালে কতো হতে পারে স্বর্ণের দাম?

ছবি: এক্সচেঞ্জ রেট ইউকে

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ২০২৭ সালে বড় ধরনের আর্থিক সংকট দেখা দিতে পারে—এমন একটি দাবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনার কেন্দ্রে আছেন বুলগেরিয়ার রহস্যবাদী বাবা ভাঙ্গা।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে বিশ্বজুড়ে ‘ক্যাশ ক্রাইসিস’ বা নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। এতে ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকবেন অনেকে। এর ফলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে স্বর্ণের দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার রুপি থেকে বেড়ে প্রায় আড়াই লাখ রুপিতে পৌঁছানোর কথাও বলা হচ্ছে।

তবে এসব দাবির পেছনে নির্ভরযোগ্য প্রমাণ নেই। বাবা ভাঙ্গা জীবদ্দশায় নিজের ভবিষ্যৎবাণীগুলো লিখিতভাবে সংরক্ষণ করে যাননি। ফলে তার নামে প্রচারিত বিভিন্ন ভবিষ্যৎবাণীর সত্যতা যাচাই করা কঠিন। ২০২৭ সালের আর্থিক সংকট বা স্বর্ণের দাম নিয়ে কথিত ভবিষ্যৎবাণীও মূলত অনলাইন গুঞ্জন ও অনুমানের ওপর ভিত্তি করে ছড়িয়েছে।

অন্যদিকে, বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে নিজস্ব পূর্বাভাস দিয়েছে। জেপি মরগান, ইউবিএস ও ডয়েচে ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান মনে করছে, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজার শক্তিশালী থাকতে পারে।

তবে ভবিষ্যতে স্বর্ণের দাম কতটা বাড়বে, তা নির্ভর করবে বিশ্ব অর্থনীতি, সুদের হার, ডলারের মূল্য ও ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর। সূত্র: জেপি মরগান

বিভি/এমআর

মন্তব্য করুন: