• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে জর্ডানে চাকরি, বিমান ভাড়াসহ থাকা-খাওয়ার সুবিধা

প্রকাশিত: ০১:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সরকারিভাবে জর্ডানে চাকরি, বিমান ভাড়াসহ থাকা-খাওয়ার সুবিধা

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নেবে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি। প্রতিষ্ঠানটি ‘নারী মেশিন অপারেটর’ পদে ৬০ জন দক্ষ নারী কর্মী নেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দেশের নাম: জর্ডান
প্রতিষ্ঠানের নাম: গ্যালাক্সি  অ্যাপারেল কোম্পানি
পদের নাম: নারী মেশিন অপারেটর
পদের সংখ্যা: ৬০ জন

চাকরির শর্তাবলি:
বয়সসীমা: ২০-৩৬ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: ১৩০ জেডি এবং অন্যান্য সুবিধা

সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে:

  • ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
  • মূল পাসপোর্ট, পুরনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট,
  • ৩ টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে,
  • বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম।

সাক্ষাৎকারের সময় ও স্থান:
সাক্ষাৎকারে তারিখ: ২ অক্টোবর, ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৮টা,
আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার,
সাক্ষাৎকারের স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।

এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত