নারীর সীমিত কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: ডা. জুবাইদা রহমান
ফাইল ছবি
শ্রমবাজারে নারীর সীমিত অংশগ্রহণ এবং উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম অন্তরায় বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স-অ্যামচেম আয়োজিত সেমিনারে তিনি বলেন, শ্রমবাজারে পুরুষদের অংশগ্রহণ ৮০ শতাংশের বেশি হলেও নারীদের হার এখনও অনেক কম। মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ মেয়ে ঝরে পড়ছে, যা নারীর স্থায়ী অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করছে বলে উল্লেখ করেন তিনি।
ডা. জুবাইদা বলেন, দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এখনও মূলধারার অর্থনীতির বাইরে রয়ে গেছে। এমন বাস্তবতায় মেয়েদের স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বলেন, তৃণমূলের নারীদের স্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষা দিতে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে, যার আশি শতাংশই নারী।
বিভি/এসজি













মন্তব্য করুন: