ড.ইউনূসকে নিজের বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ
ড. ইউনূসকে গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান আবিদ। এ সময় ড. ইউনূসকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা একটি বই উপহার দেন তিনি।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) তিনি নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ এবং ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস।
এছাড়া ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস।



মন্তব্য করুন: