• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজ বিশ্বকবির ৮৬তম প্রয়াণ দিবস  

প্রকাশিত: ১২:২০, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৩৪, ৬ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
আজ বিশ্বকবির ৮৬তম প্রয়াণ দিবস  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস আজ। ১৯৪১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই কিংবদন্তি।

কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি। তাঁর রচিত আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত। প্রয়াণের আট দশকেরও বেশি সময় পরও তাঁর সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন সমানভাবে অনুপ্রাণিত করছে নতুন প্রজন্মকে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রসংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। ছায়ানটের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হবে গীতিনাট্য ‘শ্যামা’।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত