নরসিংদীতে মাটি ছাড়া সবজি চারা উৎপাদন
কোনো প্রকার মাটি ছাড়াই কোকোপিটের মাধ্যমে প্রথমবারের মতো সবজি চারা উৎপাদন করেছে নরসিংদীর জাকারিয়া খান। পেশায় শিক্ষক হলেও কৃষকদের লোকসান থেকে বাঁচাতেই তার এমন উদ্যোগ। এতে খুশি কৃষকসহ স্থানীয়রা। .
নরসিংদী পলাশ উপজেলার চরনগরদী গ্রামের ছেলে জাকারিয়া খান। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে সহায়তা করেন বাবাকে। বীজ ও চারা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন তার বাবাসহ এলাকার অনেক কৃষক । এসব প্রতারণা রোধে নিজেই উদ্যেগ নেন চারা উৎপাদনের।
চার মাস বিভিন্ন সামাজিক মাধ্যমে গবেষণা শেষে ককপিটে শুরু করেন চারা উৎপাদন। পলি নেট হাউজের আদলে তোলা ঘরে ট্রেতে নাড়িকেলের ছোবড়ার গুড়া দিয়ে তৈরি করেন কোকোপিট। উৎপাদন হচ্ছে মড়িচ, টমেটো, পেঁপে, লাউসহ বিভিন্ন জাতের চারা।
উৎপাদিত এসব চারা নিয়ে চাষ করছেন কৃষকরা। ছেলের এমন সাফল্য দেখে খুশি বাবা।
আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনে উৎসাহ জোগাতে পরামর্শ দেয়ার কথা বলছেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান।
আধুনিক এ পদ্ধতিতে চারা উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়াবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিভি/এআই



মন্তব্য করুন: