• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরার আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে নিহত এক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২৭ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরার আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে নিহত এক

সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী মিনিবাস ও ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল কুদ্দুছ (৫৫) আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুছ তার ইঞ্জিন ভ্যানে বিচালী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে একটি মৎস্য ঘেরের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী মিনি বাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আব্দুল কুদ্দুছ গুরুতর আহত হন। 

খবর পেয়ে আশাশুনি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কুদ্দুছকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বাস চালক গাড়ি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2