• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

জব্দ করা ৬০ কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জব্দ করা ৬০ কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়েও নতুন বাজার এলাকায় জাটকা ইলিশ মাছ বিক্রি করছিলেন এক দোকানদার। খবর পেয়ে অভিযান পরিচালনাকারী দল সেখানে গেলে দোকানদার জাটকা ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকা ইলিশ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, জাটকা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। তখন মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ রেখে পালিয়ে যায় দোকানদার। তখন সেগুলো জব্দ করে উপজেলা নিয়ে এসে ইউএনও’র নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2