• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত ইসলামী, জাকের পার্টি ও সাধারণ পাহাড়ি বাঙ্গালী মিলে শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পানছড়ি বিএনপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে নবাগতরা যোগদান করেন। নবাগতদের শুভ বৃদ্ধির উদয় হওয়াকে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির কাছে দেশের সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষ নিরাপদ। আগামীতে বিএনপি সরকার গঠন করলে অতীতের চেয়ে আরও বেশি উন্নয়ন করবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2