• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচল চট্টগ্রাম বন্দর

প্রকাশিত: ১২:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ (বুধবার) থেকে  চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। 

এর আগে গত শনিবার থেকে মঙ্গলবার দৈনিক ৮ ঘন্টা করে এবং মঙ্গলবার ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করে আন্দোলনকারীরা। তারা বলেন, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবেনা ততক্ষণ এ কর্মসূচি চলবে

কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। এনসিটি, সিসিটি ও জিসিবি বার্থে হয়নি কোন ধরনের পণ্য খালাস কার্যক্রম। ফলে কন্টেইনার জটের আশংকা করছেন বন্দর সংশ্লিষ্টরা। 

শ্রমিক নেতারা বলছেন, বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার যে প্রক্রিয়া তা থেকে সরকার সরে না আসলে এই কর্মসূচি চলমান থাকবে। এদিকে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক দাবি করেছেন বন্দর জেটিতে কাজ চলছে। জাহাজে কনটেইনার হ্যান্ডলিং ও চলছে। 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমিক–কর্মচারীদের আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চলছিল বিষয়টি নিয়ে। গত বৃহস্পতিবার হাই কোর্ট এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পর্কিত চলমান প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ করে। চুক্তি করার প্রক্রিয়াটিকে বৈধ ঘোষণা করে উচ্চ আদালত।

বিভি/এসজি

মন্তব্য করুন: