• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীতে পার্সেল গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফেনীতে পার্সেল গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

ফেনীতে এস এ পরিবহনের একটি পার্সেল গুদামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এস এ পরিবহনের নির্দিষ্ট একটি পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে বিভিন্ন কার্টনে রাখা ভারতীয় তৈরি শাড়ি, বিদেশি চকলেট এবং বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা হয়েছিলো।

অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত মালামালের প্রকৃত মূল্য নির্ধারণের কাজও চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: