• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

‎রূপগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

প্রকাশিত: ১৬:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‎রূপগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

‘‎মিলে-মিশে গড়বো স্বপ্নের রূপগঞ্জ’- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ রূপগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে  ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

‎রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে ‎উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও মাঠে  বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১ টা থেকে শুরু হয় ফ্রি চিকিৎসা ও বিতরণ কার্যক্রম। চলবে সন্ধ্যা পর্যন্ত। 

‎চিকিৎসা সেবায় সব ধরনের পঞ্চাশ জন বিশেষজ্ঞ  চিকিৎসকগণ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। 

‎চিকিৎসা পানিতে আসেন পাড়াগাঁও,  মর্তুজাবাদ, পাচাইখা, ভুলতা, মাঝিপাড়া, সোনাবো, মুইরাবো, সোনাবো, কইরাবো, লাবরাপাড়াসহ আশপাশের এলাকার  শত শত নারী, পুরুষ,  শিশু ও বৃদ্ধ। 

‎এ ধরনের ওষুধ ও চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি রোগীরা।  এলাকাবাসীও মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধন্যবাদ  জানিয়েছেন। 

‎এ উপলক্ষে পাড়াগাঁও ঈদগা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  নারায়ণগঞ্জ রূপগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

‎এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,  নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম,  আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ডিকেএমসি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিভি/এআই

মন্তব্য করুন: