• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

প্রকাশিত: ০৮:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ছবি: সংগৃহীত

গাছের শাখা প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় সকাল থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি)।

নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নেসকো সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহের সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

বিভি/এআই

মন্তব্য করুন: