• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে আত্মহত্যা করেন বলে জানান কারাগার কর্তৃপক্ষ। ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম গণমাধ্যমকে জানান, মাদক মামলায় দুই মাস আগে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আসেন। মামলায় তিনি বিচারাধীন আসামি ছিলেন। তার মানসিক সমস্যা ছিলো। সে জন্য তাকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি রাখা হয়। আজ ভোরে কারাগারের হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম গণমাধ্যমকে জানান, ‘হাসপাতালে নেওয়ার আগেই বিদ্যুৎ নামের এক হাজতির মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে আছে। কিছু সময়ের মধ্যে তার ময়নাতদন্ত করা হবে। কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি তার মানসিক সমস্যা ছিলো। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিভি/এআই

মন্তব্য করুন: