খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী উপকরণ প্রেরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে খাগড়াছড়ি প্রশাসন সোমবার সকালে ২০৩ কেন্দ্রের দীঘিনালা ও লক্ষ্মছড়ির দুর্গম ৩টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ভোটের উপকরণ ও জনবল।
অপর দিকে পুরো সংসদীয় আসন নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি।
এবারের নির্বাচনে খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। খাগড়াছড়ি আসনে এবার ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ১৩ জন ও নারী ভোটার ২ লাখ ৬৯ হাজার ৬৭১ জন। নতুন ভোটর প্রায় ২৭ হাজারের বেশি।
বিভি/এআই



মন্তব্য করুন: