• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতের ৩ নেতাকর্মী আটক 

প্রকাশিত: ০৪:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতের ৩ নেতাকর্মী আটক 

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতে ইসলামের তিন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী গ্রামে ভোটারদের টোকেন দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।

আটকৃতরা হলেন- বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মুকুল সরকার, একই এলাকার শামসুল হক, গড়েরপার শিমুলতলী গ্রামের আব্দুল জলিল। তারা সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন গণমাধ্যমকে জানান, পৌর শহরের পলাশবাড়ী গ্রামে ভোটারদের মধ্যে জিলাপির টোকেন বিতরণ করার সময় জামায়াতে ইসলামের তিন নেতাকর্মীকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সেখানে হাজির হয়। এ সময় ২৫টি জিলাপির টোকেনসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিভি/এআই

মন্তব্য করুন: