স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে পোলিং অফিসার প্রত্যাহার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগে হাসিবুল ইসলাম নামে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে (পোলিং অফিসার) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।
হাবিবুর রহমান জানান, বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে প্রত্যাহার করা হয়। তার পরিবর্তে তাৎক্ষণিকভাবে আরেকজনকে সে কেন্দ্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সুমাইয়া মমিন গণমাধ্যমকে বলেন, ওই ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আর নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারবেন না।
প্রসঙ্গত, কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম ভূইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির বহিষ্কৃত ইঞ্জিনিয়ার এম এম মতিন বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছেন।
বিভি/এআই



মন্তব্য করুন: