• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এবার জাল ভোট দিতে আসা নারীকে ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৭:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার জাল ভোট দিতে আসা নারীকে ২ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দিতে আসায় ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার ছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী। তিনি গণমাধ্যমকে জানান, ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে ছাবিনা বেগমকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে নির্বাচনী আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।

তিনি আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: