মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মাদ্রাসায় ইফতার মাহফিলে অংশ নিয়েছে। রবিবার (১ মার্চ) বিকালে আছরের নামাজের পর তিনি সৈয়দপুরে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদরাসায় ইফতার মাহফিলে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুরের কাছ থেকে দোয়া গ্রহণ করেন।

এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান এবং খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান আবু আম্মার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার ও দোয়া মাহফিলের আগে পীর সাহেব মধুপুর মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: