• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের পালড়া এলাকায় ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রোমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পালড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রোমান সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা গ্রামের বাসিন্দা এবং হযরত আলীর ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রোমান মোটরসাইকেলযোগে আউটপাড়া থেকে মিতরা এলাকায় যাচ্ছিলেন। পথে পালড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত