• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নিখোঁজের চারদিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মচারীর মরদেহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নিখোঁজের চারদিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মচারীর মরদেহ

কিশোরগঞ্জের ভৈরবে জনতা ব্যাংকের একজন কর্মচারী নিখোঁজের চারদিন পর রেললাইনের পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মিরারচর এলাকা থেকে ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন (৩৫) জনতা ব্যাংক ভৈরব শাখায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর লম্বাহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার শ্বশুরবাড়ি ভৈরবের কালিকাপ্রসাদ আদর্শপাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর হোসেন চারদিন আগে নিখোঁজ হন। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা রেললাইনের পাশে ঝোপের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার করে। এসময় ভৈরব রেলওয়ে পুলিশও উপস্থিত ছিলেন। নিহতের পাশ থেকে একটি বোতল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই বোতলে বিষজাতীয় পদার্থ ছিল।

ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশে ঝোপ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত