• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, সড়কে ঝরল ৩

প্রকাশিত: ১০:৩৮, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, সড়কে ঝরল ৩

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হন আরও কমপক্ষে পাঁচজন। 

রবিবার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিড বেকার একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। 

এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু বাসের জট লেগে যায়। 

এ ঘটনার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। 

এতে বাসা-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত কারো নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন: