• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নারীসহ নিহত ৪

প্রকাশিত: ১২:০৫, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৬, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নারীসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।  

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। 

রবিবার (২২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিলো। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিল নাকি সিলেট থেকে ফিরছিল তা বোঝা যাচ্ছে না। 

বিভি/এসজি

মন্তব্য করুন: