• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

পর্যটক নিয়ে পাহাড় থেকে খাদে পড়লো বাস, আহত ২০

প্রকাশিত: ১১:৫৯, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পর্যটক নিয়ে পাহাড় থেকে খাদে পড়লো বাস, আহত ২০

ঢাকা থেকে বান্দরবানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে সৌদিয়া নামের পরিবহনটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, এ ঘটনায় বাসটির সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

এই দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে আমরা অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটক ছোটখাটো আহত হয়েছেন। তবে তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারসহ সর্বমোট ৪৩ জন যাত্রী ছিলেন এবং যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গতরাতে ঢাকা থেকে রওনা হন।

তিনি আরও জানান, বাসটিতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক ছোটখাটো আঘাতপ্রাপ্ত হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: