• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গোপালগঞ্জে কালো বাজারে তেল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে কালো বাজারে তেল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন  হাজেরা ফিলিং স্টেশনকে কালো বাজারে ডিজেল বিক্রির দায়ে মাত্র ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোট পরিচালনার করে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন মোবাইল কোট পরিচালনা করে এই জরিমানা করে। 

জানা যায়,  গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন  হাজেরা ফিলিং স্টেশন ডিপো থেকে গত ২৪ তারিখে ৬ হাজার ও পূর্বের মজুদ সহ মোট ১০৫০০ লিটার ডিজেলের ৮২৪৪ লিটার ডিজেল কালো বাজারে বিক্রি করে দেয়। বিক্রিতে শতকারায় ৫টি বিক্রয় রশিদ দেখাতে পারলেও বাকি ডিজেলের বিক্রয় রশিদ দেখাতে পারে নাই। 

ডিজেল কালো বাজারে বিক্রির অপরাধ প্রমাণ হলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন মাত্র ৬ হাজার টাকা জরিমানা করে। তেল নিয়ে সারাদেশের এই ক্লান্তিকালে কালো বাজারে ডিজেল বিক্রি অপরাধে মেসার্স হাজেরা ফিলিং স্টেশনকে মাত্র ৬ হাজার টাকা জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ গাড়ী চালকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: