• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

প্রকাশিত: ১৫:০৯, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গেলে ২০ জন আহত হয়েছেন। ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে রাঙামাটির নানিয়ারচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পৌঁছালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠায়। পরে অজ্ঞাতনামা আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন সামান্য আঘাত পাওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছে।

আহত যাত্রীরা জানান, তারা সকলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাকরি করেন। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। বাসটি রাঙামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়।

এই ঘটনায় রাঙামাটি  হাসপাতালে আহতদের নিয়ে আসা হলে খবর পেয়ে আহতদের আত্মীয়-স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় রাঙামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ প্রশাসনের হাসপাতালে আসেন।

রাঙামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান জানান, রাঙামাটি সাপছড়ি এলাকায় অ্যাক্সিডেন্টের প্রায় ১৯ জন রোগী হাসপাতালে আসে তাদের চিকিৎসা সেবা দিয়েছি। গুরুতর আহত অজ্ঞাতনামা এক যুবককে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

এদিকে, গুরুতর আহত সেই অজ্ঞাতনামা ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোগীর আত্মীয়-স্বজন কেও না থাকায় রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী নিজে দায়িত্ব নিয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের দিয়ে তাকে চট্টগ্রাম পাঠান। 

বিভি/এসজি

মন্তব্য করুন: