• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন ডিজেল জব্দ

প্রকাশিত: ১৫:৪৯, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৩, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন ডিজেল জব্দ

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।  

প্রাথমিকভাবে জানা গেছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল নিয়ে যে সংকট ও আশঙ্কা তৈরি হয়েছে তাকে পুঁজি করে কিছু অসাধু লোকজন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে। এদিকে কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্তিম সংকট তৈরী করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। সেইসাথে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে।

জব্দকৃত তেল ও মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: