• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা, অভিযোগের তীর প্রসীত গ্রুপের দিকে

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৮, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা, অভিযোগের তীর প্রসীত গ্রুপের দিকে

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) কে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আজ (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ কাউকে পায়নি।এর  আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার স্থানীয় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। 

এই ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে গণতান্ত্রিক  ইউপিডিএফের সংগঠক অমর চাকমা।

তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন," এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনভাবেই জড়িত নয়।"

খাগড়াছড়ি সদর থানার ওসি মো.কায় কিসলু বলেন," নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"

বিভি/এজেড

মন্তব্য করুন: