• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

গোয়ালন্দে অবৈধ বাংলা ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গোয়ালন্দে অবৈধ বাংলা ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার মেশিন ও প্রায় ১০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল। এতে নদীতীরবর্তী পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার মেশিন এবং প্রায় ১০০ ফুট পাইপ ধ্বংস করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত