• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় ফসলের ক্ষেতে ৭ ল্যান্ডমাইন!

প্রকাশিত: ১৬:২৯, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চুয়াডাঙ্গায় ফসলের ক্ষেতে ৭ ল্যান্ডমাইন!

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ফসলের ক্ষেত থেকে উদ্ধার করা ৭টি ল্যান্ডমাইন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সহায়তায় সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অপারেশন দুপুর দেড়টার দিকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়। এরপর থেকে এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়েছিল।

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত। অভিযানে কারিগরি ও জরুরি সহায়তা প্রদান করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. খালিদ হোসেন।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, প্রায় এক মাস আগে ল্যান্ডমাইনগুলো পাওয়া গিয়েছিল। জননিরাপত্তার কথা বিবেচনা করে আজ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

অপারেশনের আগে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত