• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ভোলায় শোকের ছায়া

ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা

প্রকাশিত: ১৭:১৫, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ভোলায় শোকের ছায়া

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দিলারা হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রফেসর দিলারা হাফিজের মরদেহ রবিবার সন্ধ্যায় দেশে আনা হবে। আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলাবাসী। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত