পচা মাংস বিক্রি করছিলো ব্যবসায়ী, ধরা পড়লেন হাতেনাতে, অতঃপর...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর পচা মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ১১৫ কেজি পচা মাংস মাটিচাপা দেওয়া হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় বিজয় গোস্ত বিতানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পচা মাংস বিক্রির খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবসায়ী মো. বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দোকান থেকে বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করে তা মাটিচাপা দেওয়া হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে এক মাসের জেল ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: